শনিবার, ২৭ জুন ২০২৬

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে তা নিশ্চিত করাই তার দলের একমাত্র লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য যে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলা খেলতে না পারে।
গত ২৪ ডিসেম্বর দলের ২২তম কাউন্সিলের পর আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমন্ডলীর প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের জনগণ অনেক কষ্ট করেছে এবং ভবিষ্যতে তাদের আর ভোগান্তি পোহাতে হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য দেশের মানুষ একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ জীবন পাবে এবং আমরা তা করতে চাই।’
আওয়ামী লীগের কাউন্সিল হয়ে গেছে এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির বাকি অংশ পূরণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংগঠন (আওয়ামী লীগ) আমাদের বড় শক্তি এবং এটা আমাদের মাথায় রাখতে হবে।’
টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া শেখ হাসিনা বলেন, সংগঠনটি (আওয়ামী লীগ) শক্তিশালী থাকলে আমরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হব। তাহলে সরকার পরিচালনা এবং দেশের উন্নয়ন করা কঠিন কাজ হবে না।
তিনি বলেন, ‘এটাই হচ্ছে বাস্তবতা এবং আমরা এই বাস্তবতা নিয়ে আমাদের কাজ চালিয়ে যাব।’
বাংলাদেশ ইতোমধ্যে একটি ডিজিটাল দেশে পরিণত হয়েছে উল্লেখ করে, শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য ‘২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা।’
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশে সমস্ত মানুষই হবে স্মার্ট মানুষ, ই-পিপল। আমরা এটা করতে চাই।’ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে থাকবে এবং এটাই হচ্ছে বাস্তবতা।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...