শনিবার, ১১ জুলাই ২০২৬

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর : সিটি মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরী কোরবাণীগঞ্জ বলুয়ারদীঘি পাড়স্থ শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৬তম তিরোধান উৎসবের ধর্মসম্মেলন আজ সোমবার রাতে মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শুরুতেই বেদপাঠ ও গীতাপাঠের মধ্যদিয়ে প্রয়াতদের আত্মার শান্তি কামনার্থে প্রদীপ প্রজ্বালন করা হয়।

মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তবে এ অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে দেশে একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। যারা সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় যেতে চায় এবং দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়। সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত-প্রতিরোধ করব এবং বাংলার মাটি থেকে নির্মূল করব।

যুগ্ম-সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ। এসময় অন্যান্যদের মঝে বক্তব্য রাখেন কাউন্সিলরা চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, পুলক খাস্তগীর, রুমকি সেন গুপ্ত, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, লায়ন আশীষ ভট্টচার্য প্রমুখ।

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...