বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এপিবিএন সদস্য নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮-এপিবিএনের এক সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া থানার অন্তর্গত শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত এপিবিএন সদস্য এএসআই (সঃ)/৮১২৯ সম্বল চাকমা (৪৩) তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন। তিনি বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে। বৃহস্পতিবার সকালে ছুটি শেষে বান্দরবান থেকে কর্মস্থলে ফেরার পথে তাকে বহনকৃত সিএনজির সামনে হঠাৎ কুকুর চলে আসলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজিটি উল্টে যায়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিক তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহত সদস্যের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...