শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্বব্যাপী দুঃসময়ের জন্য মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে :প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

টানা দশমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এতোবার, আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। এখন যেহেতু সারা বিশ্বব্যাপী দুঃসময় চলছে। সেজন্যই হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে।’

আজ রোববার (২৫ ডিসেম্বর)দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি দলটির সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে টানা দশবারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক থাকে চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।’‘লট অফ চ্যালেঞ্জ মোকাবিলাকারী অভিজ্ঞদেরই পুনরায় জায়গা হয়েছে।

গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক আপনারা এসেছেন কষ্ট করে। এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন গণভবন, কারণ এটা জনগণেরই ভবন।’

গণভবনে শুভেচ্ছা বিনিময়ের আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতারা।

এর আগে, শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন  করা হয়। নতুন এ কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুননির্বাচিত হন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...