রবিবার, ২৮ জুন ২০২৬

কাউন্সিলরদের চোখের ও মনের ভাষা তিনি বোঝেন :ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁদের সামনে ‘লট অব চ্যালেঞ্জ’। তিনি বলেন, এই চ্যালেঞ্জ অতিক্রম করতে অভিজ্ঞদের আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।
আজ রোববার সকাল ১০টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নবনির্বাচিত কমিটির নেতারা। সেখানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আসলে কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বোঝেন। গণতান্ত্রিক পদ্ধতিতে গতকাল নয়া নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পুরোনোরা নতুন করে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তিনি কিন্তু আমাদের পার্টিতে অপরিহার্য। তাঁর কোনো বিকল্প নেই।’

আওয়ামী লীগের এই নেতা ‘লট অব চ্যালেঞ্জ’–এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন বিশ্ব পরিস্থিতির কারণে সংকট আছে। আজকে আমাদের দেশেও সংকট রয়েছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং বিএনপির নেতৃত্বে সরকার হটানোর একটা আন্দোলন তারা করে যাচ্ছে।’

গতকাল দলটির ২২তম জাতীয় সম্মেলনে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৮১ সাল থেকে দলীয় প্রধানের দায়িত্বে আছেন। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের হ্যাটট্রিক করেছেন। বঙ্গবন্ধুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ওবায়দুল কাদের টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগে অন্তত ১০ জন নেতা আছেন, যাঁরা সাধারণ সম্পাদক হতে পারেন। যোগ্যতা আছে। তবে দায়িত্ব আবারও আমার ওপর এসেছে সাধারণ সম্পাদকের। এটা আমার সৌভাগ্য। আল্লাহপাকের ইচ্ছা। এবং শেখ হাসিনার সিদ্ধান্ত।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ বছর আওয়ামী লীগের সভাপতি। এটাও রেকর্ড সারা বিশ্বে। আর সারা বিশ্বে জেনারেল সেক্রেটারি পদে তিনবার, চারবার, এটা কোনো বিষয় না। তবে বাংলাদেশের জন্য স্বাধীনতা–উত্তরকালে আমি তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আরও দায়িত্ব বেড়ে গেল। নেত্রী অভিভাবক, তাঁর প্রতি আমার ঋণ আরও বেড়ে গেল।’

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...