রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে “কুড়াল গ্যাং” এর ৭ সদস্য দেশীয় অস্ত্র সহ গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে “কুড়াল গ্যাং” এর ৭ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ব্রাক্ষণগাও উত্তরপাড়া সাকিনস্থ মুড়াপাড়া টু বড়পা রোডে জনৈক জহিরুল ইসলাম এর ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্ধর্ষ কিশোর গ্রুপ “কুড়াল গ্যাং” এর গ্যাং লিডার মোঃ জুবায়ের (১৯) সহ ৬ (ছয়) জনকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি কুড়াল ও ৫টি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্রুপ “কুড়াল গ্যাং” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনারস্থলে চাইনিজ কুড়াল, কুড়াল ও রামদা একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রুপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। রুপগঞ্জ এলাকার হাল আমলের বহুল আলোচিত কুড়াল গ্যাং এর সদস্যরা সাম্প্রতিক সময়ে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশিয় অস্ত্র সহ বিভিন্ন ছবি ও ভিডিও পোষ্ট করবার পর, তা র‌্যাব-১১ এর অপারেশন টিমের নজরে আসে। এরই প্রেক্ষিতে র‌্যাব ১১, সদর কোম্পানী এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে “কুড়াল গ্যাং” এর সদস্যদের সকল আলামত সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...