রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে র‌্যাবের হতে ১৬ বছরের কিশোরী ধর্ষণ মামলার গ্রেফতার হযেছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রবিবার( ২৫শে ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পশ্চিমধরি বিষনন্দি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ বছরের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে এজাহারনামীয় একমাত্র আসামী মোঃ মাছুম (২৩), পিতা- জালাল উদ্দিন, সাং- উচিৎপুরা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, আসামী মোঃ মাছুমের আড়াইহাজার থানাধীন উচিৎপুর বাজারে মোবাইল রিচার্জের দোকান হতে গত ১ বছর পূর্বে ভিকটিম(১৬) মোবাইল রিচার্জ করে। এরপর হতেই আসামী মোঃ মাছুম ভিকটিমকে মোবাইল ফোনে এবং ভিকটিম জীবিকার তাগিদে আড়াইহাজার থানাধীন উজান গোপিন্দি সাকিনস্থ ছাবেদ আলী স্পিনিং মিলে আসা যাওয়ার পথে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। ভিকটিম তার প্রস্তাব প্রত্যাখান করে। প্রেম নিবেদনে প্রত্যাখাত হয়ে আসামী মোঃ মাছুম (২৩) প্রতিশোধ পরায়ণ হয়ে গত ৫অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দে আড়াইহাজার থানাধীন তিলচন্দ্রী আঃ রব মিয়ার পরিত্যক্ত বসতঘরে ভিকটিমকে জোরপূর্বক নিয়ে এসে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩ তারিখ ১২ অক্টোবর ২০২২। উক্ত ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী মোঃ মাছুম (২৩) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত একমাত্র আসামী মোঃ মাছুম (২৩)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...