শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মোঃ জাহাঙ্গীর (৪৫) গ্রেফতার করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। পরে থানায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষক মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর (৪৫) শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত অলি আহম্মদ মিস্ত্রির ছেলে।পুলিশ ও অভিযোগে সূত্র জানা যায়,প্রতিদিনের মত দুপুরে জাহাঙ্গীরের বাড়িতে বাচ্চাদের সাথে খেলতে গেলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। এবং ঘরেই শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে এসে মাকে বিস্তারিত ঘটনা বলে।খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে।তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।আগামীকাল (রবিবার) তাঁকে আদালতে প্রেরণ করা হবে

এই বিভাগের সব খবর

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার মতো অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে বিশ্বাস করেন পেসার হাসান মাহমুদ। প্রথম ম্যাচে আট উইকেটে হারের...

সর্বশেষ

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...