রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের দুর্ধর্ষ কিশোর গ্যাং“হানিফ গ্রুপ”এর প্রধান হানিফসহ ৪ জন গ্রেপ্তার,দেশীয় অস্ত্র উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল শুক্রবার(২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের চিটাগাং রোড নামক স্থানে সিদ্ধিরগঞ্জগামী অটো রিক্সা স্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর প্রধান হানিফসহ তার ৩সহযোগিকে গ্রেপ্তার করে।এ সময় তাদের কাছ থেকে ৪টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হলেন(১) মোঃ শাহ হানিফ ওরফে শানিফ ওরফে জামাই (৩০), পিতা-মোঃ আঃ মালেক, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-কান্দাপাড়া, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, এ/পি-সাং-নিমাইকাসারি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, (২)মোঃ রাসেল (৩০), পিতা-তজু বাহার, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-নিমাইকাসারি (সুন্দর আলীর বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, (৩)মোঃ সাকিব (২০), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-মোছাঃ রাজু বেগম, সাং-শ্রীপুর, ০৪ নং ওয়ার্ড, পোঃ-গৌরিপুর, থানা-হোমনা, জেলা-কুমিল্লা, এ/পি-সাং-কান্দাপাড়া (বরিশাইল্যার বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, (৪)মোঃ রুবেল (১৯), পিতা-মোঃ ইসমাইল হোসেন, মাতা-কাজলী বেগম, সাং-মনিনগর, ০৩ নং ওয়ার্ড, পোঃ- কবিরহাট, থানা- বসুরহাট, জেলা- নোয়াখালী, এ/পি- সাং- নিমাইকাশারী (কালা হাজীর বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেপ্তার আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের চিটাগাং রোড নামক স্থানে সিদ্ধিরগঞ্জগামী অটো রিক্সা স্ট্যান্ডে চাকু, সহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। হাল আমলে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব ১১, সদর কোম্পানী এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে করতে সক্ষম হয়।

গ্রেপ্তার সকলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...