রবিবার, ২৮ জুন ২০২৬

আ.লীগের কাউন্সিলে বিএনপির তিননেতকে আমন্ত্রণ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই আমন্ত্রণ জানায়। বিএনপি কার্যালয়ের সামনে সায়েম খান বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর দ্বায়িত্বে) সৈয়দ এমরান সালেহের কাছে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়।

সায়েম খান বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’ আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানালেন কেন, এর জবাবে তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা।
এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...