বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী শুভ্রার ঘরে প্রথম সন্তান, বেড়ে উঠছে ‘মানুষের মমতায়’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ ‘শুভ্রা’র প্রথম বারের মত প্রসব করা বাচ্চাটিকে দুধ দিচ্ছে না বাঘিনী। এতে চিন্তায় পড়ে যান চিডিয়াখানা কতৃপক্ষ। বাঘের স্বভাব অনুযায়ী, শুরু থেকেই মায়ের আদর বঞ্চিত শাবকটি। বাঘিনী এ অবস্থায় শাবকটিকে নিজের হেফাজতে রেখে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা.শাহাদাত হোসেন শুভ। ২১ দিন আগে গত ২৬ আগস্ট ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-শুভ্রা দম্পতির ঘরে জন্ম নেয় শাবকটি। শুভ্রার হিং¯্র আচরণের কারণে রাতেই মায়ের কাছ থেকে আলাদা করে শাবটিকে নিজের হেফাজতে নেন শুভ।
এর আগে, গত বছরের ১৪ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়া’র ঘরে জন্ম নিয়েছিল তিন শাবক। পরদিন একটি শাবক এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। মুমূর্ষু অবস্থায় থাকা আরেকটির প্রাণ রক্ষায় নিজের হেফাজতে নেন ডা. শুভ। ওই সময় ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছিল। ডা. শুভ তখন বাঘের ছানাটির নাম রাখেন ‘বাইডেন’। চিড়িয়াখানার কর্মীরা নিজেরাই দুধ খাইয়ে, নিবিড় পরিচর্যা করে, পেলে-পুষে বাঘের ছানাটিকে বাঁচিয়ে তোলেন। সাড়ে পাঁচ মাস পর ২১ এপ্রিল ‘বাইডেন’ নামের বাঘের ছানাটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়।
বাইডেনের মতো শুভ্রার সন্তানকেও নিবিড় মমতায় বাঁচিয়ে তোলার চেষ্টা চলছে বলে জানিয়ে ডা. শুভ বলেন, ‘অনেক সময় সন্তান জন্ম দেওয়ার পর মা বাঘের আচরণগত কিছু পরিবর্তন আসে। সে তখন নিজের সন্তানকেই শক্রুজ্ঞান করতে শুরু করে। বাইডেনের জন্মের পর জয়ার ক্ষেত্রে আমরা যে আচরণ পেয়েছি শুভ্রার ক্ষেত্রেও একই আচরণ পেয়েছি। এ কারণে আমরা শুভ্রার শাবকটিকে অন্তত ছয়মাস প্রতিপালন করব। এরপর আবার চিড়িয়াখানায় ছেড়ে দেব।’
তিনি বলেন ‘আমরা দিনে ছয় বার ছাগলের দুধ দিচ্ছি শাবকটিকে। কিন্তু আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন কাজ। মায়ের মমতার জন্য প্রায়ই বাচ্চাটি চিৎকার করছে। আমরা নানাভাবে বাঘ আকৃতির খেলনা বানিয়ে ওর সামনে রেখে খেলাধূলায় সময় পার করার চেষ্টা করছি। বাইডেনকে পরিচর্যা করতে গিয়ে আমাদের চিড়িয়াখানার কর্মীদের কিছু অভিজ্ঞতা হয়েছে। আশা করি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই বাচ্চাটিকেও বড় করে তুলতে পারব।’
ডা. শুভ জানিয়েছেন, মেয়ে বাচ্চাটি ডোরাকাটা। তার মা শুভ্রা বিরল প্রজাতির সাদা বাঘিনী হলেও তার প্রথম শাবকটি সেই বৈশিষ্ট্য পায়নি। এর ওজন প্রায় ২ কেজি। শুভ্রার ঘরের নতুন অতিথিসহ বর্তমানে চট্টগ্রাম চিডিয়াখানায় বাঘের সংখ্যা ১০টি বলে জানান শাহাদাত হোসেন শুভ।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...