বুধবার, ৫ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন পুরস্কার জিতল ‘নগদ’

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-কে ‘বেস্ট ইনোভেটিভ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড’ হিসেবে পুরস্কৃত করেছে।

একইসাথে ‘ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার ২০২২’ হিসেবে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অর্থনৈতিক সেবায় পরিণত হয়েছে। বাংলাদেশের প্রান্তিক মানুষে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অসামান্য অবদান রাখছে এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া নগদ সরকারের বিভিন্ন ভাতা নামমাত্র খরচে বিতরণ করে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। বিধবা-স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী শিশু ভাতা এবং শিক্ষা উপবৃত্তি বিতরণ করছে নগদ।

মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে প্রায় সাড়ে ছয় কোটি গ্রাহক তৈরি করেছে নগদ। বিশেষ করে ই-কেওয়াইসি এবং ডিজিটাল কেওয়াইসি উদ্ভাবনের মাধ্যমে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে এই খাতে বিপ্লব এনেছে তারা।

এসবকিছু বিবেচনায় নিয়ে এ বছরের সেরা এমএফএস হিসেবে নগদ-কে পুরস্কার দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিন। গ্লোবার ব্র্যান্ড ম্যাগাজিন বিশ্বজুড়ে ডিজিটাল সেবায় পারফরম্যান্স দেখে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে থাকে। তারা সেসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে, যারা অর্থনীতি, শিক্ষা, জীবনব্যবস্থা, উদ্ভাবন, টেকনোলজি, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে।

গত ১০ ডিসেম্বর দুবাইয়ের পাম জুমেইরাহতে অনুষ্ঠিত হয় এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। নগদ-এর অন্যতম পরিচালক ফয়সাল চৌধুরী এবং করপোরেট কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার সামিয়া শারমিন এই অনুষ্ঠানে নগদ-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...