বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধের প্রজন্মের স্মরণ সভায় বক্তারা

বিজয় বাস্কেটবলের নারী-পুরুষ দুই ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন স্বাগতিক ইডিইউ

- Advertisement -
Single page 1st Paragraph

ঘরের মাঠের ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়ে ‘বিজয় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট ২০২২’ এর শিরোপা জিতে নিলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ইডিইউ স্পোর্টস ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৪টি দল এতে অংশ নেয়। মেয়েদের ক্যাটাগরিতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইডিইউ টিম।
২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এ টুর্নামেন্টের। গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অগ্রযাত্রা সুনিশ্চিত করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। অচলায়তন ভেঙে নারীরা আজ এগিয়ে আসছে। ইডিইউ তাদের এ সম্ভাবনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। কেবল পড়াশোনাতেই নয়, একইসাথে বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ এবং খেলাধূলায়ও ইডিইউ শিক্ষার্থীদের সবরকম সুযোগ-সুবিধা দিচ্ছে।
উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেছেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই নিজস্ব মাঠ আছে, যেখানে টুর্নামেন্ট ছাড়াও সারা বছরই নানা রকমের খেলা হয়ে থাকে। এছাড়া শিক্ষার্থীদের ফান এক্টিভিটির জন্য স্লিপার, হুভার হুইল এবং নানা ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে। নারীরাও যাতে নানা ধরনের ইনডোর-আউটডোর স্পোর্টসে আগ্রহী হয়ে ওঠে, আমরা তার জন্য সুযোগ-সুবিধা দিয়ে থাকি।
ফাইনাল ম্যাচে ইডিইউর শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে। নিজেদের দলকে সমর্থন দিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। এছাড়া ইডিইউর শিক্ষক ও কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...