শনিবার, ২৭ জুন ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসীরা দেশের উন্নয়ন চায় না : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শেখ হাসিনা আরও বলেন, যারা ‘জয় বাংলা’ স্লোগানে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এ দেশের কোনো উন্নতিও চায় না।

এ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কী করেছে, তা বিবেচনা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুনতে হয়, আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করেছে! এর আগে ১০০ সেতু উদ্বোধন করলাম, এবার ১০০টি মহাসড়ক নির্মাণ বা উন্নয়নকাজ সম্পন্ন করলাম। এরপর যারা বলে আওয়ামী লীগ সরকারে এসে কিছুই নাকি করেনি, সেটা দেশের মানুষ বিশ্বাস করবে কি না, এটাই আমার প্রশ্ন?

তিনি বলেন, যারা বলে আওয়ামী লীগ কিছুই করেনি, ধ্বংস করেছে। তাদের উদ্দেশে প্রশ্ন— ১০০ সেতু একদিনে এবং ১০০ মহাসড়ক একদিনে উদ্বোধন অতীতে কেউ করতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগ পারে, এটাই প্রমাণিত সত্য।

জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, যতটুকু সুবিধা আপনারা পেয়েছেন ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেই। সেই ১৯৭২-১৯৭৫ সালে যুদ্ধবিধ্বস্ত দেশের সড়ক, সেতু মেরামত ও নির্মাণ করেছেন জাতির পিতা। এ ছাড়া যারা ২১ বছর এবং ২০০১ থেকে ২০০৮ সাল অর্থাৎ ২৯ বা ৩০ বছর ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কী করেছে বা কতটুকু উন্নতি করেছে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কী করেছে, সেটা দেশবাসী একটু বিবেচনা করে দেখবেন।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা প্রাইভেট টেলিভিশন-রেডিও দিয়েছি। অনলাইনে এখন যোগাযোগ, সত্য-মিথ্যা অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষের উন্নয়নে বিশ্বাস করি, গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে।

শেখ হাসিনা বলেন, কখন বাংলাদেশের মানুষ উন্নত জীবন পেল, আর কখন দেশের মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতির কবলে পড়ে জীবনমান সম্পূর্ণ ধ্বংসের পথে গিয়েছিল। সেই তুলনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান?

আওয়ামী লীগ সভাপতি বলেন, বারবার ঝড় ঝাপটা এসেছে, সেটা মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। প্রত্যেকে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করবে এবং প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে। সেভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি এবং কিছু বাস্তবায়নও করছি।

এ দিন উদ্বোধন করা ৫০ জেলায় উন্নয়নকৃত ১০০ মহাসড়কের দৈর্ঘ্য ২ হাজার ৪৯ কিলোমিটার।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, সর্বোচ্চসংখ্যক সড়ক নির্মাণ হয়েছে ঢাকা বিভাগে।১০০ মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১৪ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। এতে জাতীয় সড়কে যুক্ত হয়েছে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার এবং আঞ্চলিকে ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার। আর জেলায় ১ হাজার ১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার সড়ক যুক্ত হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...