শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চুয়েটে পুরকৌশল বিভাগের তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা সংস্কৃতি বাড়াতে হবে: ড. মুহাম্মদ আলমগীর

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, “স্বাধীনতার ৫১ বছরে দেশের সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বৈশ্বিক অগ্রগতির সাথে আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে হবে। ইউজিসি চায় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় গুণগত মানোন্নয়নে ঘটাতে। আমাদের দেশের মাত্র ১০% শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিতে যায়। তবে বিজ্ঞানের শিক্ষার্থী ২% থেকে গত ১০ বছরে ১৮%-এ উন্নীত হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার প্রসার ঘটাতে হবে। এখন আমরা উচ্চশিক্ষায় স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে ভাবছি। দেশে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল গঠন করা উচিত, যাতে আমাদের গবেষণার গুরুত্ব বাড়ানো ও গবেষণাকে অর্থবহ করা যায়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করা জরুরি। যাতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষক-শিক্ষার্থীর সংযোগ বাড়ানো যায়। প্রতিবছর আমরা কী পরিমাণ পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারছি সেটা দিয়েই কিন্তু আমাদের দেশের গবেষণা সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই দিকটাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মনযোগ বাড়াতে হবে। ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশান যত বেশি বাড়ানো যাবে, ততবেশি গবেষণা কার্যক্রমে গতি আসবে।” তিনি আজ ২১শে ডিসেম্বর (বুধবার) ২০২২ খ্রি. সকাল ১১ টায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস মিলনায়তনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের উদ্যোগে এবং ইউজিসি-এর সহযোগিতায় ৬ষ্ঠ বারের মতো “পুরকৌশল বিষয়ের অগ্রগতি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন (6th International Conference on Advances in Civil Engineering; ICACE-2022)-এ এসব কথা বলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “সিভিল ইঞ্জিনিয়ারদের ছাড়া কোনো দেশের অগ্রগতি কল্পনা করা যায় না। সভ্যতার বিকাশে ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আমাদের দেশের যত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, সবগুলোই ইঞ্জিনিয়ারদের নেতৃত্বে সম্ভব হয়েছে। একটি দেশের টেকসই উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া সম্ভবপর নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর সর্বশেষ অগ্রগতির সাথে তাল মিলিয়ে আমাদের দেশের গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে এই আন্তর্জাতিক কনফারেন্স নিঃসন্দেহে কাজে আসবে। একইসাথে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন আরও সুসংহত এবং সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।”

ICACE-2022 এর কনফারেন্স চেয়ার ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির জিসান। পুরকৌশল বিভাগের প্রভাষক জনাব মায়শা কবির ও জনবা মো. আসিফুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের কী-নোট স্পিকার ও আইআইটি, খড়গপুর-এর অধ্যাপক ড. অঞ্চলি পাল, কনফারেন্সের আমন্ত্রিত বক্তা ও ভারতের ওড়িশ্যার কেআইআইটি’র অ্যাপ্লায়েড সায়েন্সের অধ্যাপক ড. তারাশঙ্কর পাল এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব শোভন শাহাবুদ্দিন রাজ। সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৬ষ্ঠ এই আন্তর্জাতিক কনফারেন্সের শুরু হয়। পরে পুরকৌশল বিষয়ের বৈশি^ক সর্বশেষ অগ্রগতি নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রধান বক্তা এবং ২০০ জনেরও বেশি শিক্ষাবিদ, গবেষক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন। কনফারেন্সে মোট ১৫১টি গবেষণাপত্র উপস্থাপন, ১৬টি টেকনিক্যাল সেশন ও ৪টি কী-নোট সেশন রয়েছে। এই সম্মেলনের লক্ষ্য হলো- বিশ্বব্যাপী পুরকৌশল বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের একত্রিতকরণ এবং নতুন-নতুন ধারণা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতিগুলো তুলে ধরা। উক্ত সম্মেলন ছাত্র-ছাত্রী ও তরুণ গবেষণাকারীদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এর উপর নতুন এবং সাম্প্রতিক বিষয়গুলোর সাথে পরিচিত হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে; যা তাদের ক্যারিয়ার, নিজ-নিজ প্রতিষ্ঠান এবং সামগ্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং সম্প্রদায়কে এগিয়ে নিতে সাহায্য করবে।

এদিকে আগামী ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. উক্ত কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়র এমিরেটাস অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে সভাপতিত্ব করবেন কনফারেন্সের সাইন্টিফিক ও টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার পালিত।

এই বিভাগের সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ...

সৌরশক্তির জাগরণ: পাকিস্তান যেভাবে নিরবে বিদ্যুৎ সংকট জয় করল

কয়েক দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতের প্রধান সমস্যা ছিল 'লোডশেডিং'। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে কল-কারখানা বন্ধ হয়ে যেত এবং লক্ষ লক্ষ মানুষ অন্ধকারে থাকত। তবে...

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে (১৬ এপ্রিল)...

সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য...

সৌরশক্তির জাগরণ: পাকিস্তান যেভাবে নিরবে বিদ্যুৎ সংকট জয় করল

কয়েক দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতের প্রধান সমস্যা ছিল...

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী...

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে...

আলীকদমে হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৬ শিশু, আক্রান্ত পাড়ায় ৪ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যকর্মীর দল

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগের...

হালদায় শুরু হয়েছে মা মাছের আনাগোনা

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটা ও...