বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যারাই বিশৃংখলা সৃষ্টি করবে,তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে দল বা যারাই অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ম–কানুন মেনে রাজনীতি করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে।

বুধবার(২১ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি তানোর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়েরও উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায়ই আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা তাঁদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, সে যে-ই হোক; আইনগত ব্যবস্থা নিব ও নিচ্ছি। যারাই রাজনীতি করবে, তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে। এর বাইরে যদি কিছু করেন, তাহলে তাদের জবাব দিতে হবে।’

সীমান্ত হত্যা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছিলাম, তারাও তাতে অভিন্ন অভিমত দিয়েছিল। তারা সীমান্ত হত্যা কমাবে, সীমান্তে যে নাশকতামূলক কর্মকা- হয়, সেগুলো বন্ধ করবে বলেছিল। তাঁরা আহ্বান করেছিল, সীমান্তে অবৈধ চলাচল যেন না হয়। তারা বলেছিল, সীমান্তে তারা যে ধরনের হাতিয়ার (মারণাস্ত্র) ব্যবহার করে, সেগুলো করবে না। এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে না। যেসব স্থানে ব্যবহার করা হচ্ছে, সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার জন্য বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলছে। ৯টি উপজেলা আনসার ও ভিডিপি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা ও তানোর উপজেলার ভবন আজ উদ্বোধন করা হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আনসার ও ভিডিপি একটি বিরাট বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন, তাদের ব্যবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আনসার ও ভিডিপি অন্যতম। নির্বাচনে যখন পুলিশ দেওয়া যায় না, তখন আনসার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান, ডিআইজি আবদুল বাতেন, জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ, বাঘা উপজেলার চেয়ারম্যান মো. লায়েব উদ্দীন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার প্রমুখ।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...