বুধবার, ৫ আগস্ট ২০২৬

বৃটেনের নতুন মুদ্রায় রাজা চার্লসের ছবি সংযুক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাজ্যের বাসিন্দারা আগামী ডিসেম্বর থেকে তাদের নতুন রাজা চার্লসকে মুদ্রার এক পিঠে দেখতে পাবেন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজকীয় টাকশাল চার্লসের মুখাবয়ব সম্বলিত নতুন ৫০ পেন্সের মুদ্রার নকশা উন্মোচন করেছে।

আজ রাজকীয় টাকশাল জানায়, ব্রিটিশ ভাস্কর মার্টিন জেনিংসের নকশার অনুমোদন দেন চার্লস স্বয়ং।

রাজকীয় প্রথা অনুসারে, রাজার মুখাবয়ব মুদ্রার বাম দিকে থাকবে। অর্থাৎ তার মা রানি এলিজাবেথের ওপর পাশে।

রাজকীয় টাকশাল জাদুঘরের কর্মকর্তা ক্রিস বার্কার গণমাধ্যমকে জানান, যুক্তরাজ্যের মুদ্রার প্রচলিত প্রথা অনুযায়ী চার্লসের মুখাবয়ব তার পূর্বসূরির বিপরীত দিকে মুখ করে বসানো হয়েছে।

‘এই প্রথা রাজা দ্বিতীয় চার্লসের (১৬৩০-১৬৮৫) আমল থেকে চালু আছে,’ যোগ করেন তিনি।

মুদ্রায় চার্লসের মাথায় মুকুট নেই। লাতিন ভাষায় তার মুখাবয়বের চারপাশে লেখা আছে, ‘রাজা তৃতীয় চার্লস, সৃষ্টিকর্তার আশীর্বাদপুষ্ট, ধর্মবিশ্বাসের রক্ষাকর্তা।’

প্রায় ১ হাজার ১০০ বছর ধরে দক্ষিণ ওয়েলসে রাজকীয় টাকশাল মুদ্রা তৈরি ও বাজারে ছাড়ার মাধ্যমে যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাস সংরক্ষণ করে আসছে।

ভাস্কর জেনিংস গণমাধ্যমকে জানান, চার্লসের ছবি থেকে তিনি মুদ্রার নকশা করেছেন।

তিনি বলেন, ‘এটি আমার তৈরি সবচেয়ে ক্ষুদ্র নকশা। আমি খুবই সম্মানিত বোধ করছি এটা ভেবে যে, এই মুদ্রা পৃথিবীর মানুষ আগামী কয়েক শতাব্দী দেখবে ও হাতে নেবে।’

৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর তৃতীয় চার্লসের অভিষেক হয়।

বর্তমানে রানির মুখাবয়ব সম্বলিত প্রায় ২ হাজার ৭০০ কোটি মুদ্রা যুক্তরাজ্যে প্রচলিত আছে। এগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চার্লসের মুখাবয়ব সম্বলিত মুদ্রার পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে।

পুরনো মুদ্রাগুলো ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হতে থাকলে ক্রমান্বয়ে সেগুলোকে প্রতিস্থাপন করবে চার্লসের মুদ্রা।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...