রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে জনসাধারণের চিকিৎসায় নিবেদিত প্রাণ ডা. কাওছার আহমেদের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ এর উদ্যোগে বিজয়ের মাসকে সামনে রেখে গত ১৪ ডিসেম্বর তার নিজ জন্মস্থান লালমনিরহাট জোলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পরিচালনায় এবং স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠনের সার্বিক সহোযোগিতায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জোলার সাবেক সিভিল সার্জন ডা. কাশেম আলী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জাকির হোসেন, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও সাবেক অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ মোঃ সারোয়ার জাহান।
এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, সভাপতি, ডায়াবেটিস সমিতি হাসপাতাল,লালমনিরহাট। এছাড়াও বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রভাষক মোঃ তাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল।
উক্ত হেল্থক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহ মোহাম্মদ সরোয়ার জাহান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন জুয়েল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাফিউজ্জামান শাফি, বিশিষ্ট রিউম্যাটোলজিস্ট ডা. তৌহিদুল ইসলাম তুহিন। এছাড়াও চিকিৎসা সেবা দিয়েছেন ডা. কমল রায়,ডা. মলয় কান্তি রায়, ডা. এ কিউ এম মনজুরুল হাসান, ডা. মোঃ একরামুল হক, ডা. মোঃ লামিম প্রামানিক, ডা. আব্দুল আলীম, ডা.মোঃ রিদওয়ানুল ইসলাম, ডা. উৎপল শর্মা প্রমুখ। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সহস্রাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। উল্লেখ্য আয়োজন শেষে ডা. কাওছার আহমেদ জানান আগামীতে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিবছর এ অঞ্চলে নিয়মিত করা হবে।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...