শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মির্জাপুরে প প বিভাগের সেবা ক্যাম্প ও মা সমাবেশে বক্তারা 

সরকার পরিবার-পরকল্পনা বিভাগের সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে আন্তরিক ভাবে কাজ করছে 

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে পরিবার -পরিকল্পনা বিভাগের সেবা ক্যাম্প, প্রচার সপ্তাহ ও মা সমাবেশ  সোমবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৩নং মির্জাপুর ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন স্বাস্থ্যই সকল সুখের মূল। দেশের মানুষকে সুস্থ রাখতে পারলে উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই সরকার গ্রামে গ্রামে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিক ভাবে কাজ করছে।

বিশেষ মাতৃস্বাস্হ্য রক্ষা শিশু মৃত্যুর হার রোধ করতে পরিবার পরিকল্পনা ও স্বাস্হ্য বিভাগ আন্তরিক ভাবে কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় কর্মকর্তা / কর্মচারীদের নিদের্শনা প্রদান করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া , ডাঃ কাউসার আকতার পপি, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক কর্মকর্তা পবন বিকাশ দত্ত, সংরক্ষিত মহিলা সদস্য সাজেদা ইয়াসমিন, উপ- সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ আবুল মনসুর চৌধুরী। অনুষ্ঠানে সভার সভাপতি স্হানীয় ইউ পি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করা হয় ও পরিবার পরিকল্পনা বিভাগের (অবঃ) কর্মচারী সবিতা রানীকে উপহার সামগ্রী ও নবাগত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইতি সাহাকে বরণ করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...