শনিবার, ১ আগস্ট ২০২৬

রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক ৮ বাংলাদেশি অপহৃত,মুক্তিপণ দাবি

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে আট বাংলাদেশিকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মুঠোফোনে তাদের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম সোমবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের বনিরছড়া খালে মাছ শিকার করতে যান আটজন বাংলাদেশি। সেখান থেকে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় মুখোশদারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।

অপহৃতদের মধ্যে মোস্তফা ও করিম নামে দুই ভাই রয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ।

তিনি জানান, ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এরপর থেকে তাদের ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে।

অপহৃত আটজন হলেন- টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ, মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মো. রিদুয়ান, সলিম উল্লাহ, নুরুল হক, নুরুল আবছার ও নুর মোহাম্মদ।

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, অপহরণ করা আটজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ফেরত না আসায় বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...