রবিবার, ২৮ জুন ২০২৬

সোমবার ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে বিএনপি

- Advertisement -
Single page 1st Paragraph

বহুল আলোচিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কাল সোমবার(১৯ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এই রূপরেখার ঘোষণা দেওয়া হবে।

রোববার(১৮ডিসেম্বর) দুপুরে স্লোগান নিউজ ডটকমকে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, সোমবার বেলা তিনটায় রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ রূপরেখা ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ
সাংবাদিকেরা উপস্থিত থাকবেন বলে জানান শামসুদ্দিন দিদার। বিএনপি সূত্র বলছে, ক্ষমতায় গেলে বিএনপি ও তাদের সঙ্গে
সরকারবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো নিয়ে তারা রাষ্ট্রের কী ধরনের মৌলিক সংস্কার আনবে— এই রূপরেখার মাধ্যমে সে ঘোষণাই দেওয়া হবে।

এই রূপরেখায় সংবিধান সংশোধনের জন্য একটি ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করাসহ ক্ষমতায় গেলে ‘জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার ২৭টি অঙ্গীকার রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...