রবিবার, ২৮ জুন ২০২৬

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি চুন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার(১৭ডিসেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ বা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ বা বিএনপি নয়, জাতীয় পার্টিই দেশে গণতন্ত্রের প্রকৃত স্বাদ ফিরিয়ে দিতে পারবে।
তিনি বলেন, গঠনতন্ত্র মোতাবেক জাতীয় পার্টি পরিচালনা করা হচ্ছে। আমাদের পার্টিতে কোনো বিভেদ নেই। বাইরের কারও কথায় বিভ্রান্ত হবেন না। যারা পাটির কেউ না, তাদের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো যুক্তি নেই।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে পার্টি ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে মহাসচিব বলেন, কাউন্সিলের মাধ্যমে জি এম কাদের জাতীয় পাটির চেয়ারম্যান হয়েছেন। তিনি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না- এমন কোনো কথা আদালতের নির্দেশনায় নেই। কাউকে জাতীয় পাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার বাস্তবতাও নেই।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...