বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

কক্সবাজারে এক লাখ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের হাতে এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে আটক হয়েছে । আটক নারীর নাম জোছনা আক্তার (২৪)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান মাহমুদের স্ত্রী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন, রাতে সংবাদ পেয়ে র‌্যাব হোয়াইক্যং ক্যাম্পের একটি দল হ্নীলা এলাকায় ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জোছনা আক্তারকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জোছনা আক্তার থেকে ১ লাখ ইয়াবা জব্দ হয়।

তিনি আরও জানান, উদ্ধার মাদকদ্রব্যসহ আটক জোছনা আক্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...