শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শান্ত-জাকিরের হাফ-সেঞ্চুরিতে প্রথম সেশন বাংলাদেশের

- Advertisement -
Single page 1st Paragraph

দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটি দারুন কাটলো স্বাগতিক বাংলাদেশের। এই সেশনে ৩০ ওভার ব্যাট করে ৭৭ রান তুলেছেন শান্ত ও জাকির। ৫১৩ রানের টার্গেটে ৪২ ওভারে বিনা উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচ জিততে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৩৯৪ রান করতে হবে বাংলাদেশকে।

তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিলো বাংলাদেশ। শান্ত ২৫ ও জাকির ১৭ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের চতুর্থ ওভারেই দলের রান পঞ্চাশ পূর্ণ করেন শান্ত-জাকির। ইনিংসের ৩১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন শান্ত। এজন্য ১০৮ বল খেলেছেন তিনি। ৩৬তম ওভারে বাংলাদেশের রান ১শতে পৌঁছায়। ৪০তম ওভারে অভিষেক টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান জাকির। ১০১ বলে অর্ধশতক করেন জাকির।

প্রথম সেশন শেষে শান্ত ১৪৩ বলে ৬৪ ও জাকির ১০৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ম্যাচের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২ উইকেটে ২৫৮ রান করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫০ রান।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...