শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সয়াবিন ও পাম তেলের দাম কমছে পাঁচ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় এক মাস পর সয়াবিন তেলের দাম আবার সমন্বয় করা হচ্ছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম হবে ১৮৭ টাকা। আর প্রতি লিটার পাম তেলের দাম দাঁড়াবে ১১৭ টাকা। সারা দেশে আগামী রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সয়াবিন ও পাম তেলের দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্যের মজুত ও মূল্য পর্যালোচনার বিষয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত সভায় পরিশোধিত সয়াবিন তেল ও পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১৭ নভেম্বর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯০ টাকা করা হয়। নতুন দাম ১৮৭ টাকায় নির্ধারণের ফলে রোববার থেকে লিটারে ৩ টাকাই কমার কথা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমবে। তাদের দাবি, বর্তমানে বাজারে ১ লিটার সয়াবিনের দাম ১৯২ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার থেকে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯০৬ টাকা, যা বর্তমানে ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেলের লিটার ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...