বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মাদক গ্রহণের দায়ে চুয়েটের চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাদক গ্রহণের দায়ে চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।
বহিস্কার হওয়ার চার শিক্ষার্থী হলেন চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রত্যয় দেব (১৭০৩০৮২), আকিব জাবেদ আসিফ (১৭০৩১১১), আমানত উল্লাহ (১৭০৩১১৪) ও ইমরান হাসান মুরাদ (আইডি ১৭০৩১২৮)।
১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল চুয়েট স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি ও
পরিচালক (ছাত্রকল্যাণ) এর সদস্য সচিব স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে (স্মারক নং-চুয়েট/ছাক/৫১৮(১৪), স্মারক নং-চুয়েট/ছাক/৫১৯(১৪), স্মারক নং-চুয়েট/ছাক/৫২০(১৪) ও স্মারক নং-চুয়েট/ছাক/৫২১(১৪) এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
উল্লেখিত অফিস আদেশ চুয়েট প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) চুয়েট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) এবং বিভিন্ন হলের সহকারী প্রভোস্টগণকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে পুরাতন
রেলস্টেশনে অবস্থানরত একটি শিক্ষার্থীর বাসে উল্লেখিত চার শিক্ষার্থীকে মাদকদ্রব্য গ্রহণ অবস্থায় পাওয়া যায় এবং এই সময় আংশিক মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরবর্তীতে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫১তম (জরুরী) সভায় উপরোক্ত কার্যকলাপের প্রেক্ষিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট- ২০১৬ মোতাবেক এই চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বৎসরের (১৪/১২/২০২২খ্রি. হতে ১৩/১২/২০২৩ খ্রি.) জন্য সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে এমন কর্মকান্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, ‘প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের শোকজ করা হয়েছে। শোকজে তাদের জবাব সন্তুষ্টপূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’
চুয়েট প্রশাসনের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান অধ্যাপক ড. রেজাউল করিম।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...