বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

জাতিকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয় :ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে আলোচনা সভা ও নানান কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বুধবার) বিকাল চারটায় রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে এই দিবস পালিত হয়।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
তিনি বলেন, চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকায় স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এই দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা রেহেনা আফরোজ, সহ দপ্তর সম্পাদক হাছান মো. রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সারজু মো নাছের, জিয়াউল হক রোকন, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...