শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিএনপির মাথা খারাপ হয়ে গেছে :ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির দশ তারিখের সভা ফ্লপ হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার দলের আসন্ন সম্মেলন বিষয়ক উপকমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য সংঘাত না করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব সংকটের কথা ভেবে সাদামাটা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে সর্বোচ্চ উপস্থিতি হবে। নেত্রীর নির্দেশে এবারের সম্মেলন সুন্দরভাবে বাস্তবায়ন হবে।’

বিএনপি সংঘাত সৃষ্টির ইংগিত দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বিএনপি-জামায়াতের প্রতি সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা কিভাবে গণতন্ত্রকে শৃঙ্খল করবে। আগে নিজেদের ঠিক করুন তারপর গণতন্ত্রকে ঠিক করুন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘অর্থনীতি ঠিক আছে, মুদ্রাস্ফীতি কমছে, আমরা ভালোর দিকে যাচ্ছি। বিএনপির আমলে বিশ্বকাপে বিদ্যুৎ সংকট ছিল। বিএনপি পারলে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প করে দেখাক।’

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির টার্গেট সুপার ফ্লপ। ১১ তারিখে তারেক জিয়া আসার কথা থাকলেও ১০ তারিখে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখানোর ফলে আশাভঙ্গ হয়েছে। বিএনপির অফিস তল্লাশি না করলে বোঝা যেত না বোমার কথা। গণমিছিল স্থগিত করে বুঝিয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’

ইমা

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...