রবিবার, ১২ জুলাই ২০২৬

নতুন প্রজন্ম তৈরি হও, তোমরাই আগামীর বাংলাদেশ: এ ডব্লিউ চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্জ্বলন কালে কমোডর এ. ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম বললেন, নতুন প্রজন্ম তৈরী হও, তোমরাই আগামীর বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এম. এ আজিজ স্টেডিয়াম গোল চত্বরে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা প্রজ্জ্বলনকালে এই বীর মুক্তিযোদ্ধা এ আহ্বান জানান। বিজয় শিখা প্রজ্জ্বলনের একই সাথে বিজয় মঞ্চের চার দিনব্যাপী কার্যক্রম সূচিত হয়। বিজয় শিখা প্রজ্জ্বলন মঞ্চের সামনে বীর মুক্তিযোদ্ধা ও আমজনতার এক আনন্দঘন আবেগ অনুভুতিমালায় জয় বাংলা স্লোগানের মধ্যে দিয়ে উদ্বোধক “অপারেশন জ্যাকপট” এর অধিনায়ক কমোডর এ.ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী এবং সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিজয় শিখা প্রজ্জ্বলনের অগ্নিশলাকা নব প্রজন্মের হাতে তুলে দেন।

বীর মুক্তিযোদ্ধাদের সন্তান নবপ্রজন্মের সদস্যরা তা বিজয় শিখার টাওয়ারে স্পর্শ করা মাত্রই বিজয় শিখা প্রজ্জ্বলিত হয়ে উঠে। তুমুল হর্ষধ্বনি ও স্লোগান মুখরিত এক আবেগ ঘন পরিবেশে কমোডর এ. ডব্লিউ চৌধুরী নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, হে নতুন তোমরা প্রস্তুত হও, তোমরাই আগামীর বাংলাদেশ। বিজয় শিখা প্রজ্জ্বলনের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে উদ্ভোদক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বিজয় মেলার কর্মকর্তাগণ জাতীয় সংঙ্গীতের সূর মূর্চ্ছনায় জাতীয় ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার পতাকা উত্তোলন করেন। এর পর পরেই বিজয় মঞ্চে শুরু হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উদ্দীপনামূলক সাংস্কৃতিক পরিবেশনা এবং শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, পৃথিবীর মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে এত ত্যাগ, এত রক্তঞ্জালি আর কোথাও নেই। এমনকি একটি ঘাতক অপশক্তি যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, যাদের কোন সভ্যতা মর্যাদা ও সুস্থতা নেই। বর্বরতা, বিকৃতি, পাশবিক দস্যুতা তাদের রক্তের প্রতিটি কণায় মিশে গিয়ে ছিল বলেই আমরা মধ্যেযুগীয় অন্ধকারে ডুবে গিয়েছিলাম এ থেকে পরিত্রাণ পেতে নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়েছিল এবং হানাদারদের আত্মসমার্পনে বাধ্য করে বিজয় ছিনিয়ে এনেছিল।

বিশেষ অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পুলিশ বাহিনী প্রথম প্রহরে মুক্তি বাহিনীর সাথে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে কৃতিত্বের সাথে ভুমিকা রাখেন। ইতিহাসের পাতায় তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করেপুলিশ বাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নতুন প্রজন্মের উদ্দ্যেশে বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক শক্তি কঠিন দুঃসময়ে এই বিজয় মেলা আমাদেরকে ঘুরে দাড়াঁবার শক্তি দিয়েছে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও এ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন,উপ পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারিশ,উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো.মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পান্টুলাল সাহা, মহিউদ্দীন রাশেদ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর আহবায়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...