সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য

- Advertisement -
Single page 1st Paragraph

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।

খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী হাজিরা দেন। তিনি অভিযোগ গঠন থেকে খালেদা জিয়ার নাম অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষ না হওয়ায় আগামী ১৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি স্লোগাননিউজ ডটকমকে নিশ্চিত করেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার বাকি আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী প্রয়াত একেএম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এই বিভাগের সব খবর

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রোববার...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...

সর্বশেষ

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন...

খুলশীতে দেশীয় বন্দুক-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে...

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান...

সিউএফবিডিএ’র নতুন কমিটি ঘোষণা

বিতর্ক চর্চা, ব্যবসায় জড়িত নানা সমস্যা, সমাধান ও নতুন...