শনিবার, ১ আগস্ট ২০২৬

উখিয়ায় ইয়াবার গডফাদার মুফিজ গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

উখিয়ার ইয়াবার গডফাদার ও মানব পাচারকারী সিন্ডিকেটের সদস্য মফিজ আলম মুফিজ (৩৬) অবশেষে পুলিশের জালে আটক হয়েছে। মোস্ট ওয়ান্টেড মুফিজ বাহিনীর প্রধান মফিজের আটকের সংবাদ শুনে এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

গত রবিবার রাতে উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে জালিয়া পালংয়ের ক্রাইম জোন হিসাবে খ্যাত লম্বরী পাড়া গ্রামে জুয়ার আসর থেকে মুফিজকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ তদন্ত বিপুল চন্দ্র দে। তিনি ওই এলাকায় মৃত ছালেহ আহমদের পুত্র।
তার বিরুদ্ধে ইয়াবা ও সমুদ্রপথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া মানব পাচার মামলা, বন মামলা সহ সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
খোঁজখবর নিয়ে জানা গেছে , একসময় সিএনজি চালক মফিজ এখন ধর্নাঢ্য ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছে। লম্বরী পাড়া, রেজুখাল ও ইনানী পয়েন্ট দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব প্রচারে মূল হোতা ছিল এই সেই মুফিজ। বছরের পর বছর অসংখ্য মানব পাচার করে কালো টাকা মালিক বনে যায় ।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, ক্রমশ মানব পাচার বন্ধ হলে জড়িয়ে পড়ে ইয়াবা ব্যবসায়। ইয়াবা সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত হয়ে স্হল ও জল পথে ইয়াবার চালান দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে মফিজ। ইয়াবার গডফাদার হিসাবে খ্যাত মফিজ লম্বরী পাড়া এলাকায় বহুতল ভবন নির্মাণসহ বিপুল পরিমাণ জমি ক্রয় করেছে।
তার এতই ক্ষমতা যে কোন অপকর্ম কিংবা মানব ও ইয়াবা পাচারের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। এমনকি স্কুল পড়ুয়া এক কিশোরীকে দিনের পর দিন যৌন হয়রানি ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নির্যাতন সহ্য করতে না পারে ওই কিশোর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে । বর্তমানে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় ইয়াবা পাচারকারী মফিজের দুর্দান্ত দাপট ও সন্ত্রাসী কার্যকলাপে পুরো এলাকাবাসী জিম্মি।
থানা সূত্রে জানা গেছে আটক মফিজ কে গতকাল কক্সবাজার আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...