বুধবার, ২৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে আপন ভাতিজিকে অপহরণকারী চাচা গ্রেপ্তার এবং ভিকটিম উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে আপন ভাতিজিকে অপহরণের দায়ে অপহরণকারী চাচাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।এ সময় অপহৃত ভাতিজিকে উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার( ১৩ ডিসেম্বর) রাতে বনশ্রী, ডিএমপি, ঢাকা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫), পিতাঃ হাজী মোঃ খোরশেদ আলম ওরফে শেখ সফিউল্লাহ, সাং-ক্যানেলপাড় উত্তর ভূইগড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার এবং ভিকটিম(১৯)’কে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) এবং ভিকটিম(১৯) পরস্পর আপন চাচা-ভাতিজি।চাচা সাখাওয়াত হোসেন সৌরভ বিভিন্ন সময় তার আপন ভাইয়ের মেয়ে ভিকটিম’কে উত্যক্ত করতো এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতো। ভিকটিম উক্ত কুপ্রস্তাবে রাজি না হলে আসামী সাখাওয়াত হোসেন সৌরভ তাকে অপহরণ করার হুমকি প্রদান করত। ভিকটিম গত ১৪ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি নাইতারপাড়াস্থ তার খালতো বোনের বাসায় বেড়াতে যায়। ১৯ অক্টোবর বিকালে উল্লেখিত বাড়ি হতে   চাচা সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) তার অবৈধ কামলালসা চরিতার্থ করার জন্য এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩৪, তারিখ-২৩/১০/২০২২খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে। অপহরণকারী আসামী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র‌্যাব-১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিদ্ধিরগঞ্জ থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...