রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাউজান প্রেসক্লাবের ছড়ার আসর ও ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে রাউজান প্রেস ক্লাবের আয়োজনে ছড়ার আসরে সংবর্ধিত হলেন একুশে পদকপ্রাপ্ত ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া।
১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার বিনাজুরি ইউনিয়নে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার নিজ গ্রামের শুভালয় প্রাঙ্গণে ছড়ার আসরে এই সংবর্ধনা দেওয়া হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় আসরে স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
আসরে প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বিনাজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য নেপাল মহাজন। আসরে সুকুমার বড়ুয়াকে নিয়ে স্বরচিত ছড়া পাঠ করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছড়াকার সরোয়ার রানা।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ সভাপতি এএম মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক এম দিদারুল আলম, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, মিলন বড়ুয়া, নুর মোহাম্মদ, মো.রবিন। এ সময় সুকুমার বড়ুয়ার ছেলে অরূপ রতন বড়ুয়াসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আসরে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া তাঁর ছন্দে জাদুতে মাতিয়ে তোলেন।
আসরে বক্তারা বলেন, ছন্দের জাদুকর , ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া আমাদের রাউজানের গর্ব। তার খ্যাতি আজ জগৎজোড়া। তিনি বাংলা ছড়াসাহিত্যের অবশ্যম্ভাবী স্তম্ভের একজন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...