শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাংবাদিকের বুম কেড়ে নেওয়া পুলিশ সদস্যকে প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের মাইক্রোফোন (বুম) কেড়ে নেওয়া পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার(১২ ডিসেম্বর) ঢাকা মহানগর  পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে গণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বলছে, সাংবাদিকের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমান। তাঁকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

গতকাল রোববার সরাসরি সম্প্রচারের সময় বেসরকারি নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমানের কাছ থেকে বুম কেড়ে নেন শাহিনুর।
সাইদ আরমান জানান, গতকাল জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ পত্র জমা দিতে যান। তাঁরা পদত্যাগ পত্র জমা দিয়ে যাওয়ার পর সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজার পাশের রাস্তায় বেলা দুইটার সংবাদে লাইভ দেওয়ার সময় পুলিশ সদস্য শাহিনুর বুম কেড়ে নেন। তাঁকে জোর করে সরিয়ে দেন।

সাইদ আরমান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। গতকাল বিবৃতিদিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ডিআরইউ। বিবৃতিতে একে ‘ন্যক্কারজনক’ ঘটনা হিসেবে অভিহিত করে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

 

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...