শনিবার, ১ আগস্ট ২০২৬

উখিয়ার পুলিশের সঙ্গে গুলিবিনিময়,২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- সলিম উল্লাহ (৩৩) ও মোহাম্মদ জুবায়ের (২৮)।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় (এলজি) অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগাজিন ও চারটি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের দুর্বৃত্তের একটি দল। খবর পেয়ে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ৭৩ রাউন্ড গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দু’টি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানান শেখ মোহাম্মদ আলী।

ঘটনাস্থলে নিহতদের আত্মীয়-স্বজন আসছে। তাদের মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইমা

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...