বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বোয়ালখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

- Advertisement -
Single page 1st Paragraph

রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত
কর্মসূচীর মধ্যে ছিলো আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা। জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়।

পরে আলোচনাসসভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন

মূখ্য আলোচক ছিলেন, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ,বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি), আলা উদ্দিন, চট্টগ্রাম দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক ইমরান খান অপু।

বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আফাজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু বিভূষণ দাশ,সাব রেজিস্টার আনছার আলী, নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সেকান্দর আলম বাবর, শিক্ষার্থী আবদুর রহমান, খাইরুন্নেসা রুপালী প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...