শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে সংঘর্ষ

তিন মামলায় আসামি ৩ হাজারের বেশি, গ্রেপ্তার ৪৮০

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যকার গতকাল বুধবারের সংঘর্ষেও ঘটনায় রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। সংঘর্ষেও ঘটনার এসব মামলায় এখন পর্যন্ত ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন মামলায় মোট তিন হাজারের বেশি মানুষকে আসামি করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে স্লোগান নিউজ ডট কমকে এসব তথ্য নিশ্চিত করেন।
মতিঝিল থানার মামলায় মো. জামিল হোসাইন, মো. আনোয়ার হোসেন ও মো. হারুন অর রশিদসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সিকদার বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।

অন্যদিকে শাহজাহানপুর থানার মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাজধানীর হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবাদুল ব্যাপারী ও শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মো. এইচ কে হোসেন আলীসহ ৫২ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। শাহজাহানপুর থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেন।

গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে দলের কার্যালয়ে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বহু নেতাকর্মীকে আটক করে পুলিশ। আজকের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর কথা জানাল পুলিশ।

শিবু/ইমা

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...