বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বময় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বহুদিন বিদেশ সফর যাননি প্রধানমন্ত্রী। প্রায় ১৯ মাস পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিদেশ সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের যাবতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, জাতিসংঘে এবার রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দিয়ে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন। গেলোবার অধিবেশন অনলাইনে হলেও এবার হবে সশরীরে বক্তব্য দেবেন বিশ্বনেতারা। এবার অধিবেশন হবে সীমিত আকারে হলেও সব দেশকেই কম প্রতিনিধি নিয়ে যেতে বলেছে জাতিসংঘ।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর দুপুরে জেএফকে বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করবে। আগামী সেপ্টেম্বর ২৪ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এর আগে তিনি ১৭ বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন। এবার হবে ১৮তম।
সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও পরমানু শক্তি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি কথা বলবেন তিনি। এছাড়া প্রবাসীদের একটি সমাবেশেও ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে সরকার প্রধানের।
এরপর ২৫ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে। সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও তিনি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন।
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া এবং নিউইয়র্কে প্রবাসীরা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) আয়োজিত ‘মানব...

সর্বশেষ

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...

সীতাকুণ্ডে ডেঙ্গুতে পাঁচ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন...