শনিবার, ১১ জুলাই ২০২৬

শিশু আয়াত খুন : ঘাতক আবিরের ঘনিষ্ট বন্ধু হাসিবের জবানবন্দি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে শিশু আলীনা ইসলাম আয়াতকে খুনের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবির আলীর ঘনিষ্ঠ বন্ধু মোঃ হাসিবকে গ্রেফতারের পর আদালতে জবানবন্দি দিয়েছে। আয়াতকে অপহরণের পরিকল্পনা থেকে হত্যাকাণ্ড সবই আবির তাকে জানিয়েছিল বলে তথ্য দিয়েছে এই হাসিব।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান গ্রেফতার হাসিবের পাঁচ পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেন আয়াত খুনের রহস্য উদঘাটনে গঠিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমের পরিদর্শক ইলিয়াস খান।

১৭ বছর বয়সী কিশোর হাসিব নগরীর ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট এলাকায় আয়াতের বাসার অদূরে ‘ভাই ভাই হোটেলের’ মেসিয়ার হিসেবে কর্মরত ছিল। একই এলাকার সাইফুল কলোনিতে ব্যাচেলর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

পিবিআই পরিদর্শক (মেট্রো) ইলিয়াস খান জানিয়েছেন, আবির আলীকে গ্রেফতারের পর তার ঘনিষ্ঠ কিশোর হাসিবকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন সে প্রাথমিকভাবে কিছু তথ্য দিলেও আবির আলীকে গ্রেফতার করে ঘটনার পুরো রহস্য উন্মোচনের পর হাসিব সার্বিক বিষয় অবগত থাকার বিষয়ে নিশ্চিত হয় পিবিআই টিম। এরপর মঙ্গলবার দুপুরে বাসার সামনে থেকে হাসিবকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতার হাসিব জবানবন্দিতে জানিয়েছে- বয়স এক-দেড় বছর কম হলেও শৈশব থেকেই আবির তার ঘনিষ্ঠ বন্ধু। তবে তাকে ‘আবির ভাই’ বলে ডাকত। গত অক্টোবর মাসের শুরুর দিকে একদিন ওই এলাকায় নেভি গেটের পাশে নালার প্রতিরোধ দেয়ালের ওপর বসে আড্ডার সময় আবির তাকে জানায়- নয়ারহাট এলাকায় মনজুর বিল্ডিংয়ের (যে বাসায় আবিরের জন্ম এবং মায়ের সঙ্গে ছাড়াছাড়ির পর তার বাবা এখনও যে বাসায় ভাড়া থাকেন) মালিক মনজুরের নাতনি আয়াতকে অপহরণ করে মেরে ফেলবে আর তার দাদার কাছ থেকে মুক্তিপণের টাকা নেবে। আবির তাকেও এই পরিকল্পনা বাস্তবায়নে সঙ্গে থাকার প্রস্তাব দিলেও সে প্রত্যাখান করে। তখন আবির তাকে কাউকে কিছু না বলার নির্দেশ দেয়।

ঘটনার দিন ১৫ নভেম্বর দুপুরে আবির ও তার এক বন্ধু রবিন ভাই ভাই হোটেলে যায়। আবির গরুর গোশত দিয়ে ভাত খায়। রবিন ভাত খায়নি, আবির ভাত খেয়ে চলে যায়। বিকেল ৫টার দিকে লোকজনের ছোটাছুটি দেখে খোঁজ নিয়ে জানতে পারে, আয়াতকে পাওয়া যাচ্ছে না। হোটেলে কাজ শেষে বের হওয়ার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আয়াতের বাসার বিপরীতে এক ভবনের নিচে আবিরের সঙ্গে তার দেখা হয়। দু’জন মিলে ওই এলাকার লেবার কলোনির দিকে আয়াতকে খুঁজতে বের হয়।

‘আমি আবির ভাইকে জিজ্ঞেস করি- আয়াত কোথায়, আপনি কি তাকে কিছু করেছেন? সে জানায়, আয়াতকে অপহরণের পর মেরে ফেলেছে, লাশ আকমল আলী রোডের পকেটগেট এলাকায় তার মায়ের বাসায় রেখেছে। ওই বাসায় মা এবং বোনের সঙ্গে সে থাকতো। আবির ভাই জানায়, দুই-একদিন পর আয়াতের দাদার কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করবে। টাকা নেওয়ার সময় আমি থাকলে আমাকেও কিছু টাকা দেওয়ার প্রস্তাব দেয়। আমি রাজি হইনি। আয়াতকে মেরে ফেলার কথা শুনে ভয় পেয়ে বাসায় চলে যাই।’

জবানবন্দিতে হাসিব আরও জানায়, মানুষ সন্দেহ করবে- এই ভয়ে আয়াতকে মেরে ফেলার বিষয়টি জানার পরও সে কাউকে কিছু জানায়নি। এরপর থেকে গ্রেফতারের আগ পর্যন্ত সে নিজের মতো করে স্বাভাবিক থাকে।

জবানবন্দির শেষ পর্যায়ে ক্ষমা চেয়ে হাসিব বলে, ‘আমি ক্ষমাপ্রার্থী। আমি সময়মতো আয়াতকে মেরে ফেলার ঘটনা সবাইকে বলে দিলে টুকরো টুকরো করার আগে লাশটা অন্তত পাওয়া যেত। কিন্তু আমি ভয়ে কাউকে কিছু বলিনি। পরে আমি শুনেছি- আবির আয়াতের লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে।’

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, ‘নিজের কিংবা অন্য কারও সংঘটিত অপরাধ জেনেও গোপন করা আরেকটি গুরুতর অপরাধ। আবিরের ঘনিষ্ঠ ছেলেটিকে এই অপরাধে গ্রেফতার করা হয়েছে। সে জানিয়েছে তার বয়স ১৭ বছর। কিন্তু তার জন্ম নিবন্ধন কিংবা বয়সের প্রমাণ হিসেবে কিছুই নেই। আমরা উপযুক্ত পরীক্ষার মাধ্যমে তার বয়স নির্ধারণ করব। আপাতত তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। জবানবন্দি দেয়ার পর আদালত তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এই বিভাগের সব খবর

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে জেলার থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় এলাকায় আটদিন ধরে আটকে থাকা চারজন পর্যটক ও একজন...

সর্বশেষ

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী।...