শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মুখোমুখি অবস্থানে সরকার ও বিএনপি

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, রিজভীসহ আটক শতাধিক

নয়াপল্টনের সংঘর্ষে নিহত ১,

- Advertisement -
Single page 1st Paragraph

১০ ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশ করতে অবস্থান নিয়েছে বিএনপি। কিন্তুু সমাবেশের অনুমতি দেয়নি আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী। তারপরও আজ বুধবার দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের দলীয় অফিসকে ঘিরে জড়ো হতে থাকে। পুলিশ বার বার রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করার পরও তারা যান চলাচল ও লোকজন চলাচলে বাধার সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের উপর কর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকলে পুলিশও জবাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় একজন পথচারির মৃত্যু হয় এবং অন্তত ২২জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শিমুল বিশ্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ শতাধিক নেতাকর্মীদের আটক করা হয়।

বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দলীয় কায্যালয়ে পৌছালে পুলিশ তাকে ভেতরে ঢুকতে দেয়নি। তিনি বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন‘একটা ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করতে পারি না, একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এ রকম পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’

এই পরিস্থিতিতে ১০ ডিসেম্বরের সমাবেশ কি করা সম্ভব এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করেই তো এগুলো হচ্ছে। তারা সমাবেশকে নষ্ট করার চেষ্টা করছে।
এ সময় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কায্যালয়ে দলীয় নেতাকর্মীরাও অবস্থান নিয়ে সর্তক থাকে। নেতা–কর্মীরা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মহড়া শুরু করেছেন। মিছিল, শ্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মোড়ে মোড়ে অবস্থান নিতেও দেখা গেছে।এ পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজপথে মহড়া রাজপথের উত্তাপ আরও বাড়িয়ে দেবে বলেই শঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এদিকেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,বিএনপি জোর করে নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি বলেছেন, নয়াপল্টনে সমাবেশ করে কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বিএনপিকে চারটি বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে। তারা ঐক্যমতে না আসলে অনুমতি পাবে না।


আওয়ামী লীগের দলীয় স‚ত্রে জানা গেছে, আজ বুধবার সকাল থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিভিন্ন স্থানে মিছিলসহকারে অবস্থান নেন। এর মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা–কর্মীদের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মিছিল দেখা গেছে ভ‚তের গলি, হাতিরপুল ও রাসেল স্কয়ারে। সন্ধ্যা থেকে আরও বাড়বে। বিএনপির সম্ভাব্য সমাবেশস্থল নয়াপল্টন থেকে মতিঝিল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। পাশাপাশি আওয়ামী লীগের নেতা–কর্মীরাও মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন।

বিএনপি ও সরকারের এই মুখোমুখি অবস্থানের কারণে জনমনে শঙ্কা বেড়েই চলছে। বিভিন্ন কাজে ঢাকায় আসা লোকজন তাদের কাজ ফেলে নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছে। ফলে বাস টার্মিনাল ও রেল ও লঞ্চঘাটে মানুষের ভীড় বাড়ছে। ঢাকায় বাসী আতঙ্কে প্রয়োজন ছাড়া বাসার বাইর হচ্ছে না। সবার মধ্যে কি হবে ১০ তারিখ , কি হবে প্রশ্ন।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...