রবিবার, ২৮ জুন ২০২৬

বিএনপির জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করবে কাল

- Advertisement -
Single page 1st Paragraph

সরকার পতন আন্দোলনের এক দফা চূড়ান্ত রূপ দিতে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্যের রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শরীক ও গনতন্ত্র মঞ্চের নেতাদের আমন্ত্রন জানানো হয়েছে। এর আগে আজ-কালের মধ্যেই সব রাজনৈতিক দলগুলো নিয়ে লিয়াজোঁ কমিটির গঠন করবে বলে জানিয়েছে দলটির নেতারা।

সূত্র জানিয়েছে, রূপরেখা ঘোষণার জন্য ৭ দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোকে, ২০ দলীয় জোটের শরিক দল এবং সমমনা অন্যান্য দলগুলোকে গুলশান কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে এ রূপরেখা ঘোষণা করা হবে।

এদিকে আজ বুধবার(৭ডিসেম্বর) দুপুরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যুগপৎ আন্দোলনের জন্য লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত, বিএনপির দেয়া জাতীয় ঐক্যের ২৭ দফা রূপরেখা ও সরকার পতন আন্দোলনের ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়।

এসময় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন, সরকারও শাসনব্যবস্থা বদলের ১৪ দফা দাবি প্রস্তাবনা তুলে ধরা হয়। গণতন্ত্র মঞ্চের এই চৌদ্দ দফার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলও একমত পোষণ করেন।

সংলাপে বিএনপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পাটির কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।শিবু

শিবু/ইমা

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...