সোমবার, ২৯ জুন ২০২৬

চাট্গাঁইয়্যা নওজোয়ান’র অভিষেক ও বর্ষপূর্তি অনুষ্ঠানে আ জ ম নাছির

চাটগাঁ’র ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় চাট্গাঁইয়্যা নওজোয়ান অনন্য

- Advertisement -
Single page 1st Paragraph

চাট্গাঁইয়্যা নওজোয়ান’র নব-নির্বাচিত কমিটির ‘অভিষেক ও বর্ষপূর্তি-২০২১’ গত ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাটগাঁর ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে পথ চলায় চাট্গাঁইয়্যা নওজোয়ানকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। এরআগে সংগঠনের সকল সদস্য ও অতিথিবৃন্দকে একটি আনন্দ শোভাযাত্রায় বের হয়।

সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহিল সিরাজের তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চসিক’র সাবেক সফল মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন।

তিনি বলেন, সূচনা থেকে এই পর্যন্ত আমি চাট্গাঁইয়্যা নওজোয়ান’র সকল কর্মকান্ডে সাথে আছি, এবং ভবিষ্যতেও থাকব। আগামীতেও একিইভাবে চাট্গাঁইয়্যা নওজোয়ানকে নিয়ে যাব চট্টগ্রামের উন্নতিতে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নেতা আলহাজ্ব শফর আলী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, মো: হাবিব উল্লাহ, ডা: রকিব উল্লাহ, মো: মহিবুল্লাহ, মো: মহিউদ্দীন, মো: আলী, সাবেক মহিলা কাউন্সিলর রেহানা বেগম রানু, অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহবায়ক জাফর ইকবাল ও সদস্য সচিব এম এ মুছা বাবলু, ইলিয়াস ইলু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের পক্ষে নজরুল ইসলাম, গীতি কবি সৈয়দ মহিউদ্দিন, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, চারুশিল্পী আহমেদ নেওয়াজ, চবি’র সিনেট সদস্য মহিউদ্দিন শাহ্ আলম নিপু, সুরকার সাইয়দুল হক, কাওয়ালী শিল্পী আব্দুল মান্নান, গীতিকার ও সুরকার ইকবাল মাহমুদ ও সেরা সংগঠক হিসেবে মো: মঞ্জুর আলম মঞ্জুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠান শেষে আনন্দ আয়োজনে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। হাওয়ান গিটার বাজান সাইফুন্নাহার শেলী, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম মানিক’র পরিচালনায় সংগঠনের থিম সং পরিবেশনের মধ্য দিয়ে সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইকবাল হায়দার, সাইফুদ্দীন মাহমুদ খাঁন, সঞ্জীত আচার্য্য, শিমুল শীল, সন্দীপন দাশ, গীতা আচার্য্য, পূর্ণিমা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ‘নৃত্যরং’। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাসরিন ইসলাম ও সেলিম আকতার পিয়াল।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...