শনিবার, ২০ জুন ২০২৬

বাণিজ্যিক ভিত্তিতে চাষের উজ্জ্বল সম্ভাবনা

লামা ও আলীকদমের জুমে উৎপাদিত মজাদার সবজি হিসেবে মারফা’র কদর বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য জেলা বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার জুমে উৎপাদিত মজাদার সবজি হিসেবে মারফা’র কদর দিন দিন বেড়ে চলেছে। পাহাড়ি ও বাঙ্গালি পরিবারে তরকারি হিসেবে মারফা’র ব্যাপক চাহিদা রয়েছে। এ কারনেই প্রতি মৌসুমে স্থানীয় হাঁট-বাজারগুলোতে সচরাচর জুমে উৎপাদিত মারফার’র চলে বিকিকিনি। এক সময় জুম চাষিরা পাহাড় চুড়ায় জুম ক্ষেতে কাজ করার সময় ক্ষুধা ও তৃষ্ণা মিটানোর জন্য মারফা খাওয়ার জন্য অল্প পরিমানে চাষ করতো। সম্প্রতি বছর গুলোতে প্রায় জুমেই এ চাষ হচেছ। দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে মারফা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে পাহাড়ে।
এদিকে স্থানীয় জুমিয়ারা মনে করছেন, পাহাড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে মারফা চাষ করা গেলে ফলন আরো বৃদ্ধি পেত। যা স্থানীয় সবজীর চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে ব্যপক হারে বিক্রি করা যেত এবং এ মারফা চাষের মাধ্যমে উপজাতি জুমিয়ারা স্বাবলম্বি হতে পারত। এর জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সুবিধা প্রদান এবং কৃষি বিভাগের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতির বিষয়ে জুমিয়া কৃষকদের প্রশিক্ষন প্রদান দরকার বলেও তার মনে করছেন জুমিয়ারা।
স্থানীয় জুম চাষীদের কাছ থেকে জানা যায়, মারফা দেখতে শসার মত। এটি কাঁচা এবং তরকারি হিসেবেও খাওয়া যায়। কচি মারফা দিয়ে শসার বিকল্প হিসেবে সালাদও তৈরি করেন স্থানীয়রা। শসা অনেকখানি লম্বা হলেও মারফা সর্বোচ্ছ ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর ওজনও সাইজ অনুযায়ী সর্বোচ্ছ ২ কেজি পর্যন্ত হয়। শসার তুলনায় মারফার খোসা তুলনামুলক শক্ত। এটি কচি অবস্থায় সবুজ এবং পাঁকলে হলুদ ও লাল রং ধারন করে। কিছু কিছু জাত রয়েছে যা পাকলে সাদা রংয়ের হয়। চলতি মৌসুম এলেই স্থানীয় হাঁট-বাজার গুলোতে জুমে উৎপাদিত বেগুন, কুমড়া, কাঁচামরিচ ও মারফাসহ বিভিন্ন শাক সবজী উঠতে শুরু করে। জুমে উৎপাদিত ফসল রাসায়নিক সার ও কীটনাশক বিহীন হওয়ায় রয়েছে আলাদা কদর।
লামা ও আলীকদমের বিভিন্ন হাঁট-বাজারে জুমে উৎপাদিত অন্যান্য ফসলের সাথে বিপুল পরিমানে মারফার মজুদ দেখা যায়। বিশেষ করে সাপ্তাহিক হাঁটের দিন শনি, সোম ও মঙ্গলবারে এ সবজি পাওয়ো যায়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সবজি হিসেবে মারফার এখন প্রচুর চাহিদা রয়েছে। শুধু স্থানীয়ভাবে নয়, বর্তমানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও এর চাহিদা সৃষ্টি হয়েছে। এ কারনে দেশের বিভিন্ন স্থান থেকে বেপারীরা মারফা ক্রয় করে নিয়ে যাচ্ছে। এতে করে স্থানীয় বাজারে এর মূল্যও বৃদ্ধি পাচ্ছে। প্রতি কেজি মারফা বর্তমানে ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে হাট বাজারগুলোতে।
লামা উপজেলার ছাগলখাইয়া এলাকার বাসিন্ধা মো. সমির উদ্দিন জানায়, এক সময় কচি মারফা খিরা ও শসার ন্যায় কাঁচা খেতাম। এখন পাকা মারফা রান্না করেও খাওয়া হচ্ছে। মারফা শসার বিকল্প হিসেবে চিংড়ী মাছ দিয়ে রান্না করলে বেশ মজাদার হয়। মাংস দিয়েও মারফা ভালো রান্না হয়। রুপসীপাড়া এলাকার জুমচাষী অংবাই মারমা জানান, জুম খেতে ধানের বীজ রোপার সময় মারফার বীজ বুনতে হয়। তার পর ধানের ফাঁকে ফাঁকে মারফা গাছ হয়। দু’মাস পর ফলন আসা শুরু করে। প্রতিটি গাছে ১৫ থেকে ২০ টি মারফা ধরে। উৎপাদিত ফলনের কিছু অংশ নিজেরা খান। অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করেন বলেও জানান তিনি।
লামা উপজেলা কৃষি কর্মর্তা রতন চন্দ্র বর্মন বলেন, মারফা পাহাড়ের ঢালুতে চাষ উপযোগী একটি সবজি। এ অঞ্চলের জুমে ব্যপক হারে উৎপাদন হচ্ছে। উপজাতি জুমিয়ারা নিজস্ব পদ্ধতিতে এ চাষ করে থাকেন। এছাড়া দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে মারফা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে এতদ্বঞ্চলের পাহাড়গুলোতে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...