শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে রুমা আকতার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটা আত্মহত্যা নয়, হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে দাবি স্বজনদের।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে শ্বশুরবাড়ির নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুমা আকতার উপজেলার চরখিজিরপুর এলাকার মোবারক আলী প্রকাশ মজ্জ্যরে বাড়ির প্রবাসী আবু তৈয়বের স্ত্রী। তাদের
২ বছরের রায়হান নামের এক পুত্র সন্তান রয়েছে।

নিহতের বড়ভাই মোঃ লোকমান বলেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি লোকজন মানসিক নির্যাতন করে আসছে। সংসার করার জন্য বোনকে সান্তনা দিতো। তাঁর স্বামী আবু তৈয়ব তাঁর সাথে ভালো করে কথাও বলতো না। বোনের ব্যক্তিগত কোন মোবাইল ছিলো না। শ্বাশুড়ির মোবাইল থেকে মাঝে মাঝে স্বামীর সাথে কথা বলতো। গত সোমবার রাতে স্বামীর সাথে কথা বলার পর এ ঘটনা ঘটে বলে জানতে পারে। এটা আত্মহত্যা নয়। হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শাশুড়ী লায়লা বেগম বলেন, প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে যায় ছেলের বউ রুমা তার সাথে থাকে ননদ। প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা বলার জন্য বারান্দায় যায়,পরে ভোর ৫টার দিকে ছেলে কান্না করলে রুমাকে খোঁজাখুঁজি করে বারান্দায় গলায় ফাসঁ লাগানো অবস্থায় দেখে চিৎকার করলে সবাই ছুটে এসে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর কারণ বলা যাবে না।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...