বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ভারত-বাংলাদেশ ম্যাচ : সিএমপির পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ভারত-বাংলাদেশের মধ্যে তৃতীয় এক দিনের ক্রিকেট ম্যাচ আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া রয়েছে একটি টেস্ট ম্যাচও। এ কারণে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু থেকে জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অংশ নিয়েছিল পুলিশের পাশাপাশি বাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরাও।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃঞ্চপদ রায় বলেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট দল চট্টগ্রাম সফরের সময় পরিকল্পিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, চট্টগ্রামে ইতোপূর্বে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। সেই ম্যাচগুলোতে কঠোর নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেটা ব্যবস্তবায়নও করেছি। সেই অভিজ্ঞতার আলোকে যে নিরাপত্তা নেয়া প্রয়োজন, সেই ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র‌্যাব ও সোয়াটের পাশাপাশি নিয়োজিত থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট।

প্রসঙ্গত, বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ডিসেম্বর টেস্ট ম্যাচ শুরু হবে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে ৯ ডিসেম্বর নগরের বিটাক মোড় ও এমএ আজিজ স্টেডিয়ামে। অবিক্রিত থাকলে ১০ ডিসেম্বর ম্যাচের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে।

যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড বা রুফটপ এক হাজার ৫০০ টাকা, আন্তর্জাতিক গ্যালারি এক হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, পূর্ব গ্যালারি ৩০০ টাকা ও পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...