বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ফের ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট

- Advertisement -
Single page 1st Paragraph

গত আট সপ্তাহের মধ্যে রাশিয়া অষ্টমবারের মতো ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এতে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার হামলা শুরু করে রাশিয়া। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্যুৎ গ্রিডে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে বলে জানান হয়। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চল ওডেসাও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কিয়েভ দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৭০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি ভূপাতিত করেছে। এবারের ক্ষেপণাস্ত্র হামলা আগেরবারের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে না বলে ধারণা করছে ইউক্রেন।

সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, রুশ হামলার কারণে প্রতিবেশী মোলদোভাতেও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলা আবারও প্রমাণ করে যে, রাশিয়ার এ ধরনের ব্যাপক সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, আমাদের সমগ্র অঞ্চলের জন্যও হুমকি।

বেশ কয়েকদিন ধরে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করছিল কিয়েভ। দেশজুড়ে শীতের প্রকোপের মধ্যে এর আগেও বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আগে ইউক্রেন রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ক্রেমলিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় তিন সেনা নিহত এবং দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন এখনো ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইমা

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...