শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সন্দ্বীপে লাল সবুজের পতাকার বৃত্তে দাঁড়িয়ে সুর্যাস্তের চমৎকার দৃশ্য দেখতে পর্যটকের ভীড় জমছে স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ডে

- Advertisement -
Single page 1st Paragraph

এসেছে বিজয়ের মাস ডিসেম্বর।বাংলাদেশ মানচিত্র বা দেশের ভুখন্ড ছিনিয়ে আনা স্বাধীনতার যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখানোর মাস এই ডিসেম্বর।আর কিছু কিছু স্থান দেখলে বা সেসব স্থানে দাঁড়ালেই সেই শহীদ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার বীর সেনানীদের এমনিতেই মনে পড়ে যায়, শ্রদ্ধায় নুয়ে আসে মাথা। একটি লাল সবুজের পতাকার মাঝে দাঁড়িয়ে সুর্যাস্তের লাল টকটকে সুর্য দেখলে আরো বেশী মনে পড়বে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের রং কতো গাঢ় আর কত টগবগে বেসামাল ছিলো। এক সাথে দেশ প্রেম অন্য দিকে প্রকৃতির সাথে দেশ প্রেমের যেন বিশাল সখ্যতার অসম্ভব মিল সন্দ্বীপের পশ্চিম অংশে বেড়িবাঁধের বাইরে গড়ে উঠা সেই “স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ড নামে” একটি রেস্টুরেন্টে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সন্দ্বীপের পশ্চিম পাশে জেগে উঠা নতুন চর ও সাগরের সঙ্গম স্থলে বিনোদন প্রেমী ও ভ্রমন পিপাসু মানুষের ভীর বাড়ছে দিন দিন সেই রেস্টুরেন্টে।সোস্যাল মিডিয়ায় প্রচারের পর শীত ঘনিয়ে আসার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিয়াসীরা প্রস্তুতি নিচ্ছেন সন্দ্বীপ ভ্রমনের।আর সেই সন্দ্বীপ ভ্রমনের মুল আকর্ষন স্থল এখন সন্দ্বীপের পশ্চিম পাশে ব্লক বেড়িবাঁধ সংলগ্ন নতুন চরের স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ড।ব্লক বেড়িবাঁধ সংলগ্ন জেগে উঠা বিশাল চরকে আরো আকর্ষনীয় করে তুলেছে রেস্টুরেন্টের মূল উদ্যোক্তা মোঃ শাহাদাত হোসাইন। তিনি রহমতপুর বেড়িবাঁধের বাহিরে উদ্বোধন করলেন স্বাধীন ফুড এন্ড প্লে গ্রাউন্ড নামে মনোমুগ্ধকর এই প্রতিষ্ঠান।যা পুরোটা পরিবেশ সন্মত ও ইকো সিষ্টেমকে মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে।গত বছর সীমিত পরিসরে শুরু করার পর বর্ষায় ভেস্তে গিয়েছিলো এ চমৎকার উদ্যোগ।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা শাহাদাৎ হোসেন জানান বাংলাদেশকে হৃদয়ে লালন করি বলে দেশের প্রতি দায়বদ্ধতা এবং ছেলে স্বাধীন এর নাম মাথায় রেখে আমি এই নামকরন করেছি। এখানে রয়েছে বিভিন্ন প্রকার দেশী বিদেশী খাবারের বৈচিত্রতা ।এখন সীমিত পরিসরে চালু করলেও পরবর্তীতে থাকবে শিশু ও যুবাদের খেলার জন্য দারুন একটি মাঠ, এছাড়াও পাশে থাকবে নিরিবিলি বসার জায়গা ও নারী ও পুরুষদের জন্য স্যানিটেশন ব্যবস্থা সহ কৃত্রিম একটি লেক এবং নিরাপত্তা ব্যবস্থা সহ আরো অনেক কিছু।প্রতিষ্ঠানটি রাত ৮ অবধী খোলা থাকে এখন।

বর্তমানে ফুডবল প্রেমীদের কথা মাথায় রেখে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা রেখেছি। এছাড়াও মাঝে মাঝে থাকবে ফুটবল ও ক্রিকেট টিমের আয়োজন, যাতে যুবকরা শরীর চর্চার পাশাপাশি মাদক ও খারাপ চিন্তা থেকে দূরে থাকে, শিশুদের জন্য থাকবে দোলনা , নাগর দোলা সহ বিভিন্ন খেলনা সামগ্রী। নির্ধারিত এলাকাটি থাকবে ধুমপান মুক্ত ও পরিচ্ছন্ন।

স্থানীয় একজন পর্যটক ও প্রবাস থেকে আসা পুলিন চন্দ্র শীল নামে ২ পর্যটক বললেন বিনোদন বঞ্চিত সন্দ্বীপিরা একটু প্রশান্তির ছোঁয়া পেতে দলে দলে ছুটে আসছে পরিবার পরিজন নিয়ে। তবে এ রকম আরো ২/১ জন উদ্যোক্তা এগিয়ে এসে হরিশপুর এবং পৌরসভা সীমানায়ও করতে পারেন এমন ব্যবস্থা তাহলে বিদেশী পর্যটকের সংখ্যাও বাড়বে নিঃসন্দেহে।সন্দ্বীপে রাতের বেলাও ঘুরার জন্য একটি মনোরম স্থানের ব্যবস্থা হলো। সত্যিই আমাদের জন্য নিঃসন্দে একটি বড় আনন্দের সংবাদ। পাশাপাশি গল্প কুটির বিচ এন্ড রেস্টুরেন্ট ছাড়াও জিহাদ বিরানী হাউজ নামে আরেকটি রেস্টুরেন্ট নির্মিত হয়েছে এবং তা অপারেট করছেন এক জীবন যুদ্ধে কঠোরর সংগ্রাম করে বেঁচে থাকা শিউলি আক্তার নামে এক সাহসী নারী উদ্যোক্তা। পরবর্তী পর্বে ওনার রেস্টুরেন্ট নিয়ে থাকবে আমাদের বিশেষ প্রতিবেদন।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...