রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,পিকআপ জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাব-১১ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত সোমাবার(৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দশপাইপ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবাসহ মোঃ তাজুল মিয়া (৪৮) নামক  এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ তাজুল মিয়া (৪৮) ঢাকায় জেলার ডেমরা থানাধীন পশ্চিম সানাইরপাড় এলাকার মৃত বিশু চৌধুরী ওরফে মনার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ পিকআপ চালকের ছদ্মবেশে পিকআপযোগে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামী মোঃ তাজুল মিয়া (৪৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা, ডিএমপি ঢাকার কদমতলী ও ডেমরা থানায় ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারাণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...