বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাউথ এশিয়া কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ রৌপ্য তাম্র অর্জনকারী ৯ শিক্ষার্থীকে লামায় গণসংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়া কারাতে প্রতিযোগিতা’ এ স্বর্ণ, রৌপ্য ও তাম্র অর্জনকারী ৯ শিক্ষার্থীকে গণ সংবর্ধনা দিয়েছে বান্দরবানের লামা উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধণার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রুু মার্মা ও লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, কারাতে মাস্টার চিংমং মার্মা, লুপি স্টারের নির্বাহী পরিচালক, জাতীয় কোচ ও স্বর্ণ জয়ী জউপ্রু মার্মা প্রমুখ অতিথি ছিলেন।

প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।লামা মডার্ণ স্কুল এন্ড কলেজের পরিচালক ও স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ’২২ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ (বালক) অর্জন করেন লামা মডার্ণ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থিং ক্য উয়ে এবং স্বর্ণ (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুইতুম ম্রো। রৌপ্য (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাই ন্যু উয়ে ও ন্যু মে মার্মা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯টি তাম্র পদক অর্জন করেন নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিংক্যউ, রুইতুম, ছাইনুয়ই, তুম্পং, রেংহিন, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রুওয়াংচ মার্মা।

সংবর্ধনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা কৃতি খেলোয়াড়দের জন্য। তাদের এ অর্জনে আমরা লামাবাসী গর্বিত। এই অর্জন লাল সবুজ পতাকার এবং এই অর্জন সারা বাংলাদেশের।

প্রসঙ্গত, সাউথ এশিয়ান কারাতে ফাউন্ডেশন এর আয়োজনে ‘সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা-২০২২’ এর সহায়তা ও অর্থায়নে ছিল শ্রীলঙ্কা কারাতে-ডু ফাউন্ডেশন, এশিয়ান কারাতে ফাউন্ডেশন ও ওয়ার্লড কারাতে ফাউন্ডেশন। প্রতিযোগিতার স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)

ইমা

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...