শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে ৪দিন পর সিএনজি চালকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে নিঁখোজের ৪দিন পর পাওয়া গেছে সিএনজি অটোরিকশা চালক মো. হেলালের (৩৯) লাশ। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের হক খালের পশ্চিমে আডর বিলে তার পাওয়া যায়। স্থানীয় এক কৃষক পার্শ্ববর্তী বিলে ধান কাঠতে গিয়ে বিলে লাশ দেখে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের স্ত্রী নাজমা আকতার জানান, মো.হেলাল গত ২৯ নভেম্বর দুপুরে ঘরে ভাত খেয়ে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোজাখুজির পর না পেয়ে বোয়ালখালী থানায় ৩০ নভেম্বর সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।

নিহত মো. হেলাল নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী জমাদার হাট এলাকায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর ২ ছেলে ২ মেয়ে রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আমুচিয়া ইউনিয়নের একটি বিল থেকে নিখোঁজ চালক মো. হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটিতে পচন ধরে গেছে। পরনে শাট ও প্যান্ট ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো তার সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিশার মালিক মো. রাশেদকে আটক করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...